বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি জানান, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও পথিকৃৎ ব্যক্তিত্ব।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন।
আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের পক্ষ থেকে ফিফার সভাপতি বাংলাদেশ সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই শোকবার্তার জন্য ফিফা প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
সময়ের আলো/এআর