এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১

সিরাজদিখান( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তারেক (৩৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরও

2026-01-09T21:07:09+00:00
2026-01-09T21:07:09+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১
সিরাজদিখান( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম 
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১। ছবি : সময়ের আলো
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তারেক (৩৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরও সাত জন বাস যাত্রী আহত হয়েছেন। 

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের নিমতলা মডার্ন গ্রীন সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারেক দুর্ঘটনাকবলিত বাসটির সুপারভাইজার। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। 

হাসাড়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বাসা পরিবহনের একটি (ঢাকা মেট্রো ব ১৫-৫০৭৬) যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকের (যশোর ট ১১-৬২৩৯) পিছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে সিরাজদিখান পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।


হাসাড়া হাইওয়ে থানার ওসি এটি এম মাহমুদুল হক জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এফআর


  বিষয়:   সিরাজদিখান  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে  ট্রাকের পেছনে বাসের ধাক্কা  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: