গাজীপুরে অস্ত্র ও গুলিসহ যৌথবাহিনীর হাতে যুবক আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজারে পিয়ার আলী কলেজ এলাকা থেকে বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ আকাশ (২৮) নামে এক

2026-01-10T05:21:56+00:00
2026-01-10T05:21:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরে অস্ত্র ও গুলিসহ যৌথবাহিনীর হাতে যুবক আটক
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:২১ এএম 
পিস্তলসহ আকাশ আটক। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজারে পিয়ার আলী কলেজ এলাকা থেকে বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ আকাশ (২৮) নামে এক যুবককে যৌথবাহিনীর অভিযানে আটক হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গাজীপুরের পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের মাওনা বাজার এলাকায় ডাকাতি করতে একদল দুষ্কৃতিকারী প্রস্তুতি গ্রহণ করছে, এমন সংবাদে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। এক রাউন্ড গুলি, ম্যাগাজিন ও একটি বিদেশী পিস্তলসহ আকাশ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে মূলত অস্ত্র ভাড়া দেওয়ার কাজে নিয়োজিত ছিল। সে এই অস্ত্রগুলো বর্ডার পাস করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতো। বিভিন্ন অপকর্মের জন্য সে ভাড়া দিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কোন তথ্য দেয়নি, তাকে আমরা আরো জিজ্ঞাসাবাদ করবো, কিভাবে অস্ত্র নিয়ে আসতো এবং কি কাজে ব্যবহার করত।
আরও পড়ুন

গ্রেফতার আকাশ মূলত এখানে ভাঙরির ব্যবসা করে। ওই ব্যবসার আড়ালে সে এই অস্ত্রগুলো ভাড়া দিত। আমরা অভিযান চালিয়ে তার ভাঙ্গারি দোকানের কর্নারের একটি ড্রামের নিচ থেকে অস্ত্র লোডের অবস্থায় এমোনেশনসহ পাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজানায় তার নামে একটি অস্ত্র ও হত্যা মামলা ছিল, বর্তমানে সে ওই মামলায় জামিনে রয়েছে। পরবর্তীতে আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করবো এবং যাচাই বাছাই করে বিস্তারিত জানা যাবে। 

আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোপন নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান ওই কর্মকর্তা। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে তিনি।

এএডি/


  বিষয়:   গাজীপুর  অস্ত্র  গুলি  যৌথবাহিনী  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: