দায়িত্বে দৃষ্টান্ত রাশমিকা

আনন্দ সময় ডেস্ক

দক্ষিণি সিনেমা থেকে বলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই সমানভাবে জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। শুধু অভিনয়েই নয়, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও নজির স্থাপন করলেন

2026-01-10T02:38:26+00:00
2026-01-10T02:38:26+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
দায়িত্বে দৃষ্টান্ত রাশমিকা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২:৩৮ এএম 
অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত
দক্ষিণি সিনেমা থেকে বলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই সমানভাবে জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। শুধু অভিনয়েই নয়, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও নজির স্থাপন করলেন তিনি। শীর্ষ করদাতা হিসেবে উঠে এসেছে রাশমিকা মান্দানার নাম। কর্ণাটকের কোডাগু জেলায় চলতি অর্থবর্ষে সর্বাধিক আয়কর প্রদানকারী হিসেবে তার নাম প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভাসছেন রাশমিকা মান্দানা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাকে সম্মান জানানো হয়েছে। তরুণ প্রজন্মের কাছে এটি ইতিবাচক প্রভাব ফেলেছে।

রাশমিকা মান্দানা স্বল্প সময়ে ইন্ডাস্ট্রিতে জায়গা পাকা করে নিয়েছেন। ‘কিরিক পার্টি’, ‘গীতা গোবিন্দম’, ‘পুষ্পা’, ‘অ্যানিম্যাল’সহ একাধিক হিট সিনেমার মাধ্যমে তিনি নিজের স্থান পাকা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং বিভিন্ন প্রজেক্ট থেকে তার আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই মুহূর্তে দক্ষিণের সবচেয়ে বেশি উপার্জনকারী অভিনেত্রীদের মধ্যে রয়েছেন রাশমিকা। অভিনেত্রী এখন প্রতি সিনেমা বাবদ ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা গেছে। 

এদিকে রাশমিকা মান্দানার বিয়ে নিয়ে দীর্ঘদিন গুঞ্জন চলছে। বিশেষ করে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। কখনো একসঙ্গে ভ্রমণ, কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট, সব মিলিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। ২০১৮ সালে প্রথম একসঙ্গে সিনেমায় কাজ করেন রাশমিকা-বিজয়। এরপর থেকে বহু সিনেমায় তাদের একসঙ্গে দেখা গেছে, যদিও দুজনের কেউই এখনও প্রকাশ্যে বিয়ের কথা বলেননি। রাশমিকা বরাবরই বলেছেন, তিনি তার ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান এবং সঠিক সময় এলে নিজেই সব জানাবেন।

বর্তমানে কাজেই পুরোপুরি মনোযোগী রাশমিকা। সামনে রয়েছে একাধিক বড় বাজেটের সিনেমা। শীর্ষ করদাতা হওয়ার স্বীকৃতি এবং বিয়ে নিয়ে গুঞ্জন। দুই দিক মিলিয়ে রাশমিকা মান্দানা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

এএডি/
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: