‘ঢাকা ২৬’-এ তাসনুভা তিশা

আনন্দ সময় প্রতিবেদক

ক্যারিয়ারে বিভিন্ন গল্পে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। এবার তাকে দেখা যাবে রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ‘ঢাকা ২৬’

2026-02-08T04:43:02+00:00
2026-02-08T04:43:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
‘ঢাকা ২৬’-এ তাসনুভা তিশা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৩ এএম 
অভিনেত্রী তাসনুভা তিশা। সংগৃহীত ছবি
ক্যারিয়ারে বিভিন্ন গল্পে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। এবার তাকে দেখা যাবে রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ‘ঢাকা ২৬’ নাটকে। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রায়িত হয়েছে।

‘ঢাকা ২৬’ নাটকের গল্পটি মূলত একজন প্রভাবশালী রাজনীতিবিদের দুই কর্মীকে নিয়ে। কে নেতার কাছের হবে, কে নেতাকে নিজের কর্মদক্ষতা দেখাবে, সেটা নিয়ে তাদের মধ্যে সবসময়ই দ্বন্দ্ব-কলহ লেগেই থাকে। এই দ্বন্দ্বের ভেতরে আরেক দ্বন্দ্ব একজন নারীকে নিয়ে। যে নারী দুজনের একজনকে ভালোবাসে। কিন্তু সেটা মানতে পারে না আরেকজন। একদিকে রাজনীতি, অন্যদিকে প্রেম মিলে তাদের বিভেদ রূপ নেয় চরমে। তাদের নেতা প্রভাবশালী রাজনীতিবিদও নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হন সেই সমস্যা নিরসনে। যার ফলে ঘটে যায় চূড়ান্ত আরেকটি ঘটনা। গল্প মোড় নেয় নতুন দিকে। 

এতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন আকাশ রহমান, অ্যালেন শুভ্র, ও তাসনুভা তিশা। আরও রয়েছেন সরদার রওনক রিপন, জ্যাক সজলসহ অর্ধশতাধিক অভিনেতা। 

নাটকটি প্রসঙ্গে অভিনেত্রী তাসনুভা তিশা বলেন, নাটকের গল্পটি একেবারেই গতানুগতিকের বাইরে। খুবই সমসাময়িক এবং প্রাসঙ্গিক। গল্পে সমাজের বাস্তবতা তুলে ধরা হয়েছে।

 হাস্যরসের পাশাপাশি রয়েছে সামাজিক বার্তা। কাজটি করে অনেক ভালো লেগেছে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ অ্যালেন শুভ্র বলেন, ‘রাজনৈতিক গল্প আমাকে সবসময়ই টানে। এই গল্পটিও টেনে নেওয়ার। সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই সময়ে নাটকটি দর্শকদেরও টানবে।  

এশা রহমান প্রযোজিত এটিভি ইউএসের পর্দায় শিগগিরই প্রচারে আসছে ‘ঢাকা ২৬’। বর্তমানে নাটক এবং মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাসনুভা তিশা। গত মাসে সুনামগঞ্জে একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন। এ ছাড়া বড় একটি প্রজেক্টের কাজ হাতে রয়েছে তার। তবে গোপনীয়তার খাতিরে প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত এখনই কিছু প্রকাশ করেননি অভিনেত্রী।  

তিশা জানান, একই প্যাটার্নে কাজ করছেন না তিনি। গৎবাঁধা গতানুগতিক গল্পে, একই ফ্রেমে আটকে থাকতে চান না বলেই কম কাজ করছেন তিনি। তাই আসছে ঈদে খুব বেশি নাটকে দেখা যাবে না।

সময়ের আলো/এআর



  বিষয়:   তাসনুভা তিশা 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: