বসন্তে ভালোবাসার সাজ

তাসলিমা নীলু

পোশাকের রং নির্বাচনফাল্গুনের পোশাক মানেই উজ্জ্বল ও প্রাণবন্ত রং। এ সময়ে হলুদ, বাসন্তী, কমলা, লাল, গোলাপি, সবুজ কিংবা অফ-হোয়াইট রং

2026-02-10T03:32:19+00:00
2026-02-10T03:32:19+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
বসন্তে ভালোবাসার সাজ
তাসলিমা নীলু
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩২ এএম 
বসন্তের সাজে সাদিয়া ইসলাম মৌ। ছবি : সংগৃহীত
পোশাকের রং নির্বাচন
ফাল্গুনের পোশাক মানেই উজ্জ্বল ও প্রাণবন্ত রং। এ সময়ে হলুদ, বাসন্তী, কমলা, লাল, গোলাপি, সবুজ কিংবা অফ-হোয়াইট রং বেশ জনপ্রিয়। ভালোবাসা দিবস হওয়ায় লাল ও গোলাপি রঙের প্রতি আলাদা আকর্ষণ থাকে। তরুণীরা চাইলে হলুদ শাড়ি বা থ্রি-পিসের সঙ্গে লাল বা সবুজ বর্ডার বেছে নিতে পারেন। তরুণদের ক্ষেত্রে হলুদ বা হালকা রঙের পাঞ্জাবি, সঙ্গে সাদা বা বেইজ পায়জামা বেশ মানানসই। খুব গাঢ় বা কালো রং এ সময় এড়িয়ে চলাই ভালো, কারণ ফাল্গুনের আবহে উজ্জ্বল রংই বেশি মানায়।

পোশাকের ধরন
ফাল্গুনে ভালোবাসা দিবসে পোশাকের ধরন নির্বাচনের ক্ষেত্রে তরুণ-তরুণীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত রুচি। এই দিনে কেউ ঐতিহ্যবাহী পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, আবার কেউ কেউ আধুনিক ফিউশন স্টাইলে নিজেকে প্রকাশ করতে ভালোবাসেন। তরুণীদের জন্য শাড়ি বরাবরের মতোই ফাল্গুনের অন্যতম জনপ্রিয় পোশাক। হালকা সুতি, মসলিন বা প্রিন্টেড শাড়ি দিনের বেলায় আরামদায়ক ও দৃষ্টিনন্দন। যারা শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য নন, তারা থ্রি-পিস, কুর্তি-পালাজো, কুর্তি-স্কার্ট বা কুর্তি-জিন্স বেছে নিতে পারেন, যা একই সঙ্গে আধুনিক ও আরামদায়ক।

তরুণদের ক্ষেত্রে পাঞ্জাবিই সবচেয়ে বেশি ব্যবহৃত পোশাক। সুতি বা লিনেন কাপড়ের পাঞ্জাবি ফাল্গুনের আবহাওয়ার জন্য উপযুক্ত। সাদা, অফ-হোয়াইট বা হালকা রঙের পায়জামা কিংবা জিন্সের সঙ্গে পাঞ্জাবি পরলে লুক আরও স্মার্ট হয়। যারা একটু ভিন্নতা চান, তারা ক্যাজুয়াল শার্ট, হালকা রঙের ট্রাউজার বা ফিউশন পোশাক বেছে নিতে পারেন। মূল কথা হলো, পোশাক এমন হওয়া চাই যাতে দিনভর স্বাচ্ছন্দ্য বজায় থাকে এবং নিজের স্টাইলও সুন্দরভাবে ফুটে ওঠে।

পোশাকের নকশা ও কাট
ফাল্গুনের পোশাকে নকশা, কাট নির্বাচনের ক্ষেত্রে হালকাপনা ও স্বাচ্ছন্দ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বসন্তকালের আবহাওয়া যেমন কোমল ও প্রাণবন্ত, তেমনি পোশাকের নকশাও হওয়া উচিত সহজ ও নান্দনিক। এই সময়ে ফুল, লতা-পাতা, আলপনা, পাখি কিংবা জ্যামিতিক মোটিফের প্রিন্ট খুব জনপ্রিয়। খুব ভারী এমব্রয়ডারি, অতিরিক্ত পুঁতি বা ঝলমলে কাজের পোশাক দিনের বেলায় অস্বস্তিকর হতে পারে। তাই হালকা প্রিন্ট বা সীমিত কারুকাজই বেশি মানানসই। শাড়ির ক্ষেত্রে পাতলা পাড়, কনট্রাস্ট ব্লাউজ বা নরম রঙের প্রিন্ট ফাল্গুনের সাজে নতুনত্ব আনে।

কাটের দিক থেকে তরুণীদের জন্য এ-লাইন, স্ট্রেইট কাট, ফ্লেয়ার্ড কুর্তি বা আরামদায়ক পালাজো বেশ উপযোগী। খুব টাইট বা শরীরের সঙ্গে লেগে থাকা পোশাক এড়িয়ে চলাই ভালো, কারণ এতে গরমে অস্বস্তি বাড়ে। তরুণদের পাঞ্জাবিতে সোজা বা হালকা স্লিম কাট সবচেয়ে ভালো দেখায়। হাতা, কলার ও বাটনের নকশা যতটা সহজ হবে, ততই পোশাক হবে স্মার্ট ও রুচিশীল। মনে রাখতে হবে আরামদায়ক কাটই আত্মবিশ্বাস বাড়ায় এবং সেটিই শেষ পর্যন্ত পোশাকের সৌন্দর্যকে সবচেয়ে বেশি ফুটিয়ে তোলে।

কাপড় নির্বাচন
ফাল্গুন মানেই শীতের বিদায় আর গরমের আগমন। তাই পোশাকের কাপড় নির্বাচনে সতর্ক হওয়া জরুরি। সুতি, লিনেন, মসলিন, খাদি বা হালকা সিল্ক এই সময়ের জন্য সবচেয়ে উপযোগী। এসব কাপড় বাতাস চলাচল করতে দেয়, ফলে সারা দিন আরাম পাওয়া যায়। সিনথেটিক বা খুব ভারী কাপড় এড়িয়ে চলাই ভালো, কারণ এতে ঘাম বেশি হয় এবং অস্বস্তি লাগে।

স্টাইলের সঙ্গে আরাম
ভালোবাসা দিবসে ফাল্গুনের আবহে সাজ সম্পূর্ণ করতে জুতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দর পোশাকের সঙ্গে মানানসই জুতা না হলে পুরো লুকই মøান হয়ে যেতে পারে। এই দিনে অনেক তরুণ-তরুণীই বাইরে ঘোরাঘুরি করেন পার্ক, ক্যাফে, রেস্তোরাঁ কিংবা খোলা জায়গায় সময় কাটান। তাই জুতা বাছাইয়ের সময় স্টাইলের পাশাপাশি আরামকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। তরুণীদের জন্য ফ্ল্যাট স্যান্ডেল, কোলহাপুরি, ব্যালে শু বা লো হিল সবচেয়ে নিরাপদ ও জনপ্রিয় পছন্দ। এগুলো দীর্ঘ সময় পরলেও পায়ে ব্যথা হয় না এবং হালকা পোশাকের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায়। যারা একটু এলিগ্যান্ট লুক চান, তারা মাঝারি উচ্চতার হিল বা ওয়েজ হিল বেছে নিতে পারেন। তবে খুব উঁচু হিল বা ভারী প্ল্যাটফর্ম জুতা এড়িয়ে চলাই ভালো, কারণ এতে হাঁটাচলায় অস্বস্তি তৈরি হতে পারে।

তরুণদের ক্ষেত্রে লোফার, লেদারের স্যান্ডেল, সিøপ-অন বা হালকা স্পোর্টস শু বেশ মানানসই। পাঞ্জাবির সঙ্গে সিম্পল স্যান্ডেল বা ফরমাল লোফার স্মার্ট লুক দেয়। রঙের ক্ষেত্রে বাদামি, কালো, ট্যান বা অফ-হোয়াইট সহজেই যেকোনো পোশাকের সঙ্গে মানিয়ে যায়। আরামদায়ক জুতাই দিনটিকে উপভোগ্য করে তোলে।

গহনা ও এক্সেসরিজ
ফাল্গুনের সাজে গহনা হওয়া চাই হালকা ও রুচিশীল। তরুণীরা কাঠ, মাটি, রুপা বা অক্সিডাইজড গহনা বেছে নিতে পারেন। বড় কানের দুল, চুড়ি, নেকলেস বা নাকে ফুলের নকশার নথ ফাল্গুনের সাজে বাড়তি সৌন্দর্য যোগ করে। তরুণদের জন্য ঘড়ি, ব্রেসলেট বা সানগ্লাসই যথেষ্ট। অতিরিক্ত এক্সেসরিজের প্রয়োজন নেই।

সুগন্ধিতে আধুনিকতা
ভালোবাসা দিবসে সুগন্ধির ভূমিকা অনেকটাই আলাদা। হালকা, ফ্রেশ ও ফুলের ঘ্রাণযুক্ত পারফিউম এই সময়ের জন্য উপযুক্ত। তীব্র বা খুব ভারী সুগন্ধি এড়িয়ে চলাই ভালো। দিনের বেলায় সিট্রাস বা ফ্লোরাল নোট আর সন্ধ্যায় একটু উষ্ণ ঘ্রাণ বেছে নেওয়া যেতে পারে।

আবহাওয়ার কথা মাথায় রেখে প্রস্তুতি
ফাল্গুনের আবহাওয়া অনেক সময়ই বদলাতে পারে। দিনে রোদ, সন্ধ্যায় হালকা ঠান্ডা। তাই সঙ্গে একটি হালকা শাল বা স্টোল রাখা ভালো। ঘাম থেকে বাঁচতে সঙ্গে টিস্যু, পারফিউম বা ডিও রাখা যেতে পারে। ত্বকের যত্নে হালকা ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করাও জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস। যে পোশাকেই স্বাচ্ছন্দ্যবোধ করবেন, সেটিই আপনাকে সবচেয়ে সুন্দর করে তুলবে। ভালোবাসা দিবস মানে শুধু সাজগোজ নয়, বরং প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটানো। তাই পোশাকের সঙ্গে মনও থাকুক রঙিন ও আনন্দে ভরা।

Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: