মালিকের শুটিংয়ে মিম

আনন্দ সময় প্রতিবেদক

রাজশাহী, নাটোরের পর এবার ঢাকায় চলছে বিদ্যা সিনহা মিমের ‘মালিক’ সিনেমার শুটিং। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় মিমের বিপরীতে রয়েছেন

2026-02-11T03:26:12+00:00
2026-02-11T03:26:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
মালিকের শুটিংয়ে মিম
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৬ এএম 
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবি : সংগৃহীত
রাজশাহী, নাটোরের পর এবার ঢাকায় চলছে বিদ্যা সিনহা মিমের ‘মালিক’ সিনেমার শুটিং। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় মিমের বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। দুজনকে একসঙ্গে শেষবার দেখা গিয়েছিল ‘সাপলুডু’ সিনেমায়। চার বছর পর আবার জুটি বেঁধেছেন তারা। গত নভেম্বরে শুরু হয় ‘মালিক’ সিনেমার শুটিং। মাঝে কিছু দিনের বিরতি দিয়ে আবার চলছে এর কাজ। 

একটি পোর্ট বা অঞ্চলের ক্ষমতা গ্রহণ বা আধিপত্য বিস্তার নিয়ে এগিয়েছে মালিকের গল্প। অ্যাকশন ঘরানার এই সিনেমায় মিমকে দর্শক দেখবেন একদম নতুনভাবে। চরিত্রের প্রয়োজনে মিম ও শুভ কঠোর ডায়েট ও ফিটনেস ট্রেনিং নিয়েছেন বলে জানা গেছে। তবে পরিচালক, নায়ক বা নায়িকা কেউ সিনেমাটি নিয়ে কিছু বলেননি। পরিচালক সাইফ চন্দন জানান, রাজশাহীর পর এবার ‘মালিক’ সিনেমাটির শুটিং শুরু হয়েছে ঢাকায়। 

ঢাকার অদূরে সাভারে একটি রিসোর্টে শুরু হয়েছে মালিকের দ্বিতীয় লটের শুটিং। যে শুটিংয়ে কেবল অংশ নিয়েছেন বিদ্যা সিনহা মিম। সিনেমার নায়ক আরিফিন শুভ বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। তাই মিমের সিঙ্গেল শটের শুটিং আপাতত শুভকে ছাড়াই করা হচ্ছে। শুভ দেশে ফিরলে তাকে নিয়েই মালিকের শুটিং শেষ করা হবে বলে জানা গেছে। পরিচালক সাইফ চন্দন বলেন, আমাদের সিনেমার রাজশাহীর পার্ট শেষ। 

বলা যায়, অ্যাকশন পার্টের শুটিং করা হয়েছে। এখন গানসহ আরও কিছু দৃশ্যের শুটিং বাকি। ঢাকায় মিমকে নিয়ে কিছুটা কাজ করা হচ্ছে। অন্য অংশগুলো শুভ এলে তার সঙ্গে শিডিউল মিলিয়ে এরপর শেষ করা হবে। এর বেশি আপাতত মালিক নিয়ে আর কিছু বলতে চাইছি না।

‘মালিক’ সিনেমার মূল দৃশ্যধারণের কাজ রাজশাহীতেই শেষ হয়েছে। বর্তমানে শেষ মুহূর্তের কিছু কাজ বাকি আছে। পাশাপাশি এখন পোস্ট প্রোডাকশনেরও কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে পরিচালকের। ‘মালিক’ সিনেমায় আরও অভিনয় করছেন মিশা সওদাগর, নিমা রহমান, বড়দা মিঠু, এরফান মেধা শিপলুসহ অনেকেই। সিনেমাটিতে রয়েছে একটি আইটেম সং। শিগগিরই এফডিসিতে বিশালের সেটে সে গানটির শুটিংও করা হবে। 

‘মালিক’ সিনেমাটির শুটিং শুরুর পর সরকারি অনুদানের ‘জীবন অপেরা’য় চুক্তিবদ্ধ হন মিম। এতে তার বিপরীতে রয়েছেন শরিফুল রাজ।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মালিক  শুটিং  মিম 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: