মানুষের ছায়ার গল্পে মৌসুমী

আনন্দ সময় প্রতিবেদক

বাস্তবধর্মী গল্পনির্ভর নাটকে বরাবরই স্বতঃস্ফূর্ত অভিনেত্রী মৌসুমী হামিদ। সেই ধারাবাহিকতায় এবার তিনি অভিনয় করেছেন ‘বংশ মর্যাদা’ নাটকে। রাজীব মণি দাসের

2026-02-11T02:43:24+00:00
2026-02-11T02:43:24+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
মানুষের ছায়ার গল্পে মৌসুমী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৩ এএম 
অভিনেত্রী মৌসুমী হামিদ। ছবি : সংগৃহীত
বাস্তবধর্মী গল্পনির্ভর নাটকে বরাবরই স্বতঃস্ফূর্ত অভিনেত্রী মৌসুমী হামিদ। সেই ধারাবাহিকতায় এবার তিনি অভিনয় করেছেন ‘বংশ মর্যাদা’ নাটকে। রাজীব মণি দাসের গল্প ও চিত্রনাট্যে সমাজের বংশ পরিচয়কেন্দ্রিক ভণ্ডামি ও দ্বন্দ্বের কাহিনি নিয়ে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন মো. ফাহাদ।

‘বংশ মর্যাদা’র গল্পটি হাস্যরসের হলেও ওঠে এসেছে সমাজ বাস্তবতার বার্তা। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ।
 
নাটকের গল্পে দেখা যাবে, মানুষ হিসেবে ভালো হওয়ার জন্য শুধু উত্তম ব্যবহারই নয়, সমাজে বংশ পরিচয়ও কীভাবে বড় হয়ে ওঠে। গল্পের প্রধান চরিত্র আরিফ গ্রামে প্রভাবশালী হলেও ‘ফকিরা বংশ’ পরিচয়ের কারণে নানা অবমাননার শিকার হয়। নাম ধরে ডাকা থেকে শুরু করে বিয়ের প্রস্তাব ভেঙে যাওয়ার মতো ঘটনাগুলো সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে নাটকটির কাহিনি এগিয়ে যায়। 

 এতে আরও অভিনয় করেছেন আ খ ম হাসান, রেশমা আহমেদ, কাজী রাজু, ফরিদ হোসাইনসহ অনেকে। নাটকটি প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, নাটকটির গল্প অসাধারণ। নির্মাণেও ছিল যত্নের ছাপ। বিনোদনের পাশাপাশি এতে বক্তব্য তুলে ধরেছেন নির্মাতা। নাটকের চরিত্রগুলোর মধ্যে অনেকেই তাদের চেনাজানা মানুষের ছায়া খুঁজে পাবেন। এটি দর্শকের পছন্দ হবে- এ আশা করাই যায়।

নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা। 

নাটকের পাশাপাশি সিনেমা নিয়েও ব্যস্ত মৌসুমী  হামিদ। আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দুটি সিনেমা ‘রঙবাজার’ ও ‘ট্রাইব্যুনাল’।
সম্প্রতি প্রকাশ পাওয়া ‘রঙবাজার’ সিনেমার ট্রেইলার দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। পুরোনো একটি যৌনপল্লী উচ্ছেদের সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ। 

অন্যদিকে রায়হান খান পরিচালিত ক্রাইম থ্রিলার ও কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’। সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ হয়েছে এবং শিগগিরই বাকি অংশের কাজ শুরু হবে।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   মানুষ  ছায়া  গল্প  মৌসুমী 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: