অতীত প্রকাশ্যে আনলেন ম্রুণাল

আনন্দ সময় ডেস্ক

বলিপাড়ায় ম্রুণাল ঠাকুর এবং অভিনেতা ধানুশের প্রেম ও বিয়ের আলোচনা বেশ তুঙ্গে। জোর গুঞ্জন, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সাতপাকে বাঁধা

2026-02-11T03:33:19+00:00
2026-02-11T03:33:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অতীত প্রকাশ্যে আনলেন ম্রুণাল
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৩ এএম 
ম্রুণাল ঠাকুর। ছবি : সংগৃহীত
বলিপাড়ায় ম্রুণাল ঠাকুর এবং অভিনেতা ধানুশের প্রেম ও বিয়ের আলোচনা বেশ তুঙ্গে। জোর গুঞ্জন, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সাতপাকে বাঁধা পড়ছেন তারা। এমন সয়ম আলোচনায়  ম্রুণাল ও তার সাবেক প্রেমিক। পুরোনো প্রেম নিয়ে নিজেই প্রকাশ্যে কথা বলেছেন অভিনেত্রী। জানালেন, তার অভিনেত্রী সত্তা মেনে নিতে না পেরে সাবেক প্রেমিক তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।

সম্প্রতি ম্রুণাল জানান ছোটপর্দা থেকে বড়পর্দায় আসার জার্নিটা সহজ ছিল না। ব্যক্তিগত জীবনেও পোহাতে হয়েছে নানা ঝড়। অভিনেত্রী অকপটে জানায়, তার সাবেক প্রেমিক ছিলেন খুবই রক্ষণশীল বা ‘গোঁড়া’। ম্রুণালের জীবনযাত্রার সঙ্গে তাল মেলাতে না পেরে তিনি সম্পর্ক থেকে সরে যান। 

ম্রুণালের ভাষ্য-আমার প্রেমিক ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। আমাকে বলেছিল, তোমার হঠকারিতার সঙ্গে আমি তাল দিতে পারব না। তবে সেই বিচ্ছেদকে এখন ‘শাপে বর’ হিসেবেই দেখছেন ম্রুণাল। তার মতে, সম্পর্কটি টিকলে ভবিষ্যতে সন্তান লালন-পালন ও মতাদর্শ নিয়ে বড় ঝামেলা হতে পারত। তাই সেই ব্রেকআপ তার জন্য এক প্রকার আশীর্বাদই হয়েছে। 

প্রসঙ্গত, গত বছরের শুরু থেকেই ম্রুণাল ঠাকুর ও ধানুশের প্রেমের গুঞ্জন চলছিল। তবে ২০২৫ সালের আগস্টে সেই গুঞ্জন নিয়ে মুখ খুলে ম্রুণাল জানান, ধানুশ তার কাছে ‘শুধুই একজন ভালো বন্ধু’। এর মধ্যেই নতুন করে জল্পনা শুরু হয়েছে, ১৪ ফেব্রুয়ারি বিয়ে করার পরিকল্পনা করছেন ম্রুণাল ঠাকুর ও ধানুশ। 

এই বিয়ে হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে, যেখানে থাকবেন কেবল পরিবারের সদস্য ও বন্ধুরা। গুঞ্জনটি তুঙ্গে থাকলেও, দুই তারকা এখনও মুখে কুলুপ এঁটে আছেন। সত্যি কি তারা বিশ্ব ভালোবাসা দিবসে এক হচ্ছেন? নাকি এটি কেবলই গুঞ্জন তা জানার অপেক্ষায় ভক্তরা।

সময়ের আলো/কেএইচও




  বিষয়:   ম্রুণাল  ধানুশ  প্রেম 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: