রটারড্যাম উৎসবে পুরস্কৃত ‘মাস্টার’

আনন্দ সময় প্রতিবেদক

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের (আইএফএফআর) ৫৫তম আসরে মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। নেদারল্যান্ডসের রটারড্যাম শহর থেকে

2026-02-08T04:40:06+00:00
2026-02-08T04:40:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রটারড্যাম উৎসবে পুরস্কৃত ‘মাস্টার’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪০ এএম 
বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। সংগৃহীত ছবি
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের (আইএফএফআর) ৫৫তম আসরে মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। নেদারল্যান্ডসের রটারড্যাম শহর থেকে পুরস্কার জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলাদেশি সমসাময়িক সিনেমার জন্য নতুন এক মাইলফলক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

পুরস্কার ঘোষণার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন সিনেমাটির অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসিরউদ্দিন খান। নির্মাতাসহ তারা চারজনই উৎসবে সরাসরি অংশ নিয়েছেন। ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, ‘মাস্টার’-এর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো ‘মাস্টার’ টিম।

জয়ের মুহূর্তের ভিডিও শেয়ার করে ক্যাপশনে সিনেমাটির অভিনেত্রী বাঁধন লিখেছেন, ‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম। অভিনন্দন পরিচালক ও সিনেমার পুরো টিমকে। বাংলাদেশের জন্য কী দারুণ একটি দিন!’

সিনেমাটির আরেক অভিনেত্রী জাকিয়া বারী মমও আনন্দঘন মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, আইএফএফআরের ৫৫তম আসরে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড উইনার সিনেমা ‘মাস্টার’।

সরকারি অনুদানে নির্মিত ‘মাস্টার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি উপজেলার স্থানীয় রাজনীতি ও ক্ষমতার টানাপড়েনকে ঘিরে। 

এক দুর্গম বনাঞ্চলের ছোট শহরে অত্যন্ত সম্মানিত ও প্রিয় শিক্ষক জহির। প্রথমে তিনি সামাজিক ন্যায়বোধ ও পরিবর্তনের তাগিদে একজন সতর্ক ও সচেতন কর্মী ছিলেন। কিন্তু রাজনৈতিক প্রভাবের জালে যত গভীরভাবে তিনি জড়িয়ে পড়েন, তার লোভ ও উচ্চাকাক্সক্ষা তত বাড়তে থাকে, যা তাকে ধীরে ধীরে দুর্নীতিগ্রস্ত ও হিংস্র পথে নিয়ে যায়। এটি পরিচালক সুমিতের দ্বিতীয় সিনেমা। 

পরিচালনার পাশাপাশি সাব্বির হোসেন শোভনের সঙ্গে এর চিত্রনাট্যও লিখেছেন পরিচালক। সিনেমায় আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসির উদ্দিন খান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজসহ আরও অনেকে।

সময়ের আলো/এআর


  বিষয়:   রটারড্যাম  উৎসব 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: