রাজধানীর কাওরান বাজারে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেফতার অভিযানে অংশ নেওয়া ডিবির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- জিনাত ও বিল্লাল।
গ্রেফতার অভিযানে অংশ নেওয়া ডিবি কর্মকর্তা জানান, দুজন হত্যায় অংশ নেয় আর একজন পরিকল্পনাকারী। গ্রেফতারকৃত যুবকদের মধ্যে জিন্নাত মোটরসাইকেল চালক আর বিল্লাল শুটার।
এর আগে, মুছাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)।
উল্লেখ্য, গত বুধবার রাজধানীর কাওরান বাজারের বিপরীতে স্টার কাবাবের গলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এরপর গত বৃহস্পতিবার তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।
সময়ের আলো/এনএ