যেমন থাকবে ঢাকার আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

তীব্র শীতে সারা দেশেই জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। বাদ পড়েনি রাজধানীও। তবে এবার তাপমাত্রা নিয়ে আরও অস্বস্তির খবর এল। ঢাকায়

2026-01-10T11:47:34+00:00
2026-01-10T11:47:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজধানী
যেমন থাকবে ঢাকার আবহাওয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১১:৪৭ এএম 
তীব্র শীতে সারা দেশেই জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। সংগৃহীত ছবি
তীব্র শীতে সারা দেশেই জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। বাদ পড়েনি রাজধানীও। তবে এবার তাপমাত্রা নিয়ে আরও অস্বস্তির খবর এল। ঢাকায় দিনের তাপমাত্রা আজ কিছুটা কমতে পারে। ফলে, আগের তুলনায় দিনের বেলা শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে। একইসঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্কই থাকবে। 

শনিবার (১০ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দিনের তাপমাত্রা সামান্য কমাতে ভূমিকা রাখবে। 


এতে আরও জানানো হয়, এদিন সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এ ছাড়া, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে। আগামীকাল ভোরে সূর্যোদয় হবে সকাল ৬টা ৪৪ মিনিটে। 

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আর সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ঢাকা  আবহাওয়া 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: