যান চলাচলে বিধিনিষেধের মধ্যেও ভোট দিতে যাবেন যেভাবে

সময়ের আলো ডেস্ক

রাজধানী

নির্বাচন কমিশন (ইসি)ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে কিছু যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে

2026-02-11T08:47:45+00:00
2026-02-11T08:47:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজধানী
যান চলাচলে বিধিনিষেধের মধ্যেও ভোট দিতে যাবেন যেভাবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৭ এএম 
ফাইল ছবি
নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে কিছু যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবার একই দিনে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটের সময় একঘণ্টা বাড়ানো হয়েছে।
 
এ ভোট ঘিরে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইসি। নির্দেশা অনুযায়ী, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
 
ইসি জানিয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা আজ দিবাগত রাত ১২টা থেকে আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। তবে গণপরিবহনগুলো স্বাভাবিক নিয়মে চলতে পারে।
 
এছাড়া ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে জানানো হয়েছে, গণভোট ও নির্বাচনের ভোট গ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। ভোটারদের যাতায়াতের সুবিধার্থে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা। আর রেলওয়ে সূত্র জানিয়েছে, নির্বাচন ও গণভোটের দিন ট্রেন শিডিউল অনুযায়ী চলাচল করবে।
 
এদিকে, ভোটের দিন দূরপাল্লার বাস চলাচলে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই। কিন্তু পরিবহন অপারেটররা জানিয়েছেন, তাদের বেশির ভাগ কর্মী ভোট দেয়ার জন্য অনুপস্থিত থাকার কারণে সার্ভিস বন্ধ থাকবে।
 
ইসির প্রজ্ঞাপন অনুযায়ী, গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে আগামী শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

/এমএইচআর


  বিষয়:   যান চলাচল  ভোট 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: