ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ৪২৫ মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪২৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।সোমবার (৯

2026-02-09T17:41:57+00:00
2026-02-09T17:42:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজধানী
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ৪২৫ মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪১ পিএম  আপডেট: ০৯.০২.২০২৬ ৫:৪২ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪২৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ৩টি সিএনজি ও ৮টি মোটরসাইকেলসহ মোট ৪৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি ট্রাক, ৩টি সিএনজি ও ২১টি মোটরসাইকেলসহ মোট ৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩টি ট্রাক, ৪টি ক্যাভার্ডভ্যান, ৩টি সিএনজি ও ১২টি মোটরসাইকেলসহ মোট ৩১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩টি বাস, ৫টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৬টি মোটরসাইকেলসহ মোট ২৫টি মামলা হয়েছে।


এদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ৬৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৭৬টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-উত্তরা বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২ সিএনজি ও ৮টি মোটরসাইকেলসহ মোট ৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১টি বাস, ১টি কাভার্ডভ্যান ও ২১টি মোটরসাইকেলসহ মোট ৭৯টি মামলা হয়েছে। এছাড়া অভিযানকালে মোট ৯৪টি গাড়ি ডাম্পিং ও ৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ট্রাফিক  ডিএমপি  আইন লঙ্ঘন  মামলা 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: