ঢাকার তাপমাত্রা কেমন, জানাল অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মাঘের শেষ দিকে এসে ফের কিছুটা শীত অনুভব হচ্ছে। রাজধানীতে হালকা শীতের আমেজে দিন শুরু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে

2026-02-09T09:28:09+00:00
2026-02-09T09:28:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজধানী
ঢাকার তাপমাত্রা কেমন, জানাল অধিদফতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৮ এএম 
সংগৃহীত ছবি
মাঘের শেষ দিকে এসে ফের কিছুটা শীত অনুভব হচ্ছে। রাজধানীতে হালকা শীতের আমেজে দিন শুরু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে শীতের অনুভূতি থাকলেও আকাশ ছিল পরিষ্কার। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

সকাল ৭টা থেকে দুপর ১২টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এ সময় আকাশ পরিষ্কার থাকবে। একইসঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। 


আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

এদিন ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৫ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। 

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ঢাকা  তাপমাত্রা  অধিদফতর 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: