রাজধানীতে আজ কোথায় কী

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দফতর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই জেনে

2026-02-09T09:17:09+00:00
2026-02-09T09:17:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে আজ কোথায় কী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৭ এএম 
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দফতর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। 

তারেক রহমানের কর্মসূচি 
সকাল ১১টা : সকাল থেকে শুরু করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার আটটি নির্বাচনী জনসভা করবেন। বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে প্রথম জনসভায় অংশ নেবেন তিনি আর শেষ জনসভা করবেন সন্ধ্যা ৬টায় লালবাগ বালুর মাঠে। 


বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মসূচি 
সকাল ১০টা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা–১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের নির্বাচনী সমাবেশ হবে মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহবায়ক মো. নাহিদ ইসলাম ও ১১ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবাদ সম্মেলন 
সকাল ১১টা ৪৫ মিনিট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত ব্রিফিংয়ের আয়োজন করেছে ডিএমপি। ডিএমপির মিডিয়া সেন্টারে এতে ব্রিফ করবেন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   রাজধানী  আজ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: