রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি ১০ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টা ১২ মিনিটে আগুন লাগার ঘটনাটি ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজান ইসলাম।
তিনি বলেন, ‘মিরপুর সাড়ে ১১ নম্বরে ১০ তলা একটি আবাসিক ভবনের ৪ তলায় আগুন লেগেছে বলে রাত ১১টা ১২ মিনিটের দিকে আমরা খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের সংবাদও আসেনি বলেও জানান তিনি।
সময়ের আলো/কেএইচও