মতপার্থক্য থাকলেও মতবিরোধ যেন না হয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকলেও মতবিরোধ যেন

2026-01-10T13:46:24+00:00
2026-01-10T14:00:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
মতপার্থক্য থাকলেও মতবিরোধ যেন না হয়: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১:৪৬ পিএম 
তারেক রহমান। ছবি : সংগৃহীত
দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকলেও মতবিরোধ যেন না হয়।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায়  এই অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানস্থলে এসেই তারেক রহমান সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবং লন্ডন থেকে দেশে ফেরার পর প্রথমবার তিনি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেকগুলো বছর সংগত কারণেই দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সরাসরি দেখা-সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময় হয়নি। এ কারণে দলের পক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। 


অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন।

সময়ের আলো/জেডআই



  বিষয়:   বিএনপি  তারেক রহমান  মতপার্থক্য  মতবিরোধ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: