পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে ইসির প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার (১০ জানুয়ারি) আসন দুটির নির্বাচনী কার্যক্রম

2026-01-10T17:27:50+00:00
2026-01-10T17:28:41+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে ইসির প্রজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম  আপডেট: ১০.০১.২০২৬ ৫:২৮ পিএম
সংগৃহীত ছবি
পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

শনিবার (১০ জানুয়ারি) আসন দুটির নির্বাচনী কার্যক্রম স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। 

উপসচিব (নির্বাচন পরিচালন-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে,  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার দুটি আসনের ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ আসনের সীমানা সংক্রান্ত একটি মামলার কারণে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।


নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নম্বর-১৭,০০,০০০০,০৩৪,৩৬,০০৯,২৫-৩৬৭ অনুযায়ী জানা যায়, সীমানা নির্ধারণ সংক্রান্ত সিএমপি নং ১১০৫/২০২৫ মামলায় আপিল বিভাগ গত ৫ জানুয়ারি যে আদেশ প্রদান করেছেন, তার প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

আরআর



  বিষয়:   নির্বাচন  নির্বাচন কমিশন  পাবনা-১  পাবনা-২  স্থগিত  প্রজ্ঞাপন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: