জুলাই গণহত্যার ‘পক্ষে থাকা’ চবি অধ্যাপক আটক

চবি প্রতিনিধি

শিক্ষা

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান ও জুলাই গণহত্যায় সমর্থনের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আওয়ামীপন্থি শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর হাসান

2026-01-10T17:39:18+00:00
2026-01-10T17:39:18+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
শিক্ষা
জুলাই গণহত্যার ‘পক্ষে থাকা’ চবি অধ্যাপক আটক
চবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম 
চবি শিক্ষক হাসান মুহাম্মদ রোমান শুভ। ছবি : সময়ের আলো
জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান ও জুলাই গণহত্যায় সমর্থনের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আওয়ামীপন্থি শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভকে আটক করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় আইন অনুষদে ভর্তি পরীক্ষা চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতৃবৃন্দ তাকে আটক প্রক্টর অফিসে নিয়ে আসে।

জানা গেছে, ২০২৫-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে আইন অনুষদের গ্যালারিতে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমান। এ বিষয়টি জানতে পেরে চাকসু নেতৃবৃন্দ আইন অনুষদের ডিন কার্যালয়ে অবস্থান নেন। ওই সময় স্টাফ ও অন্যান্য শিক্ষকদের কাছ থেকে সতর্কতার কথা জানতে পেরে রোমান ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন। এ সময় চাকসু নেতৃবৃন্দ আইন অনুষদের সামনে থেকে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান।

চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন, যার মধ্যে আইন অনুষদের ওই সহকারী অধ্যাপক অন্যতম। আওয়ামী লীগ সরকারের সময় সহকারী প্রক্টরের দায়িত্বে থেকে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিতে ভূমিকা রাখেন তিনি। শিক্ষার্থীদের নিজ বাসায় ডেকে নেশা করানো এবং শাহ আমানত হলে তিনি গৃহশিক্ষক থাকাকালে হলটিকে আওয়ামী লীগের ও সিএফসির আস্তানায় পরিণত হয়। 

চাকসুর দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, তাকে কোনোভাবেই মারা হয়নি। আমরা আইন অনুষদে পরিদর্শনের সময় খবর পাই। খবর পেয়ে সেখানে উপস্থিত হই। আমাদের উপস্থিতির খবর পেয়ে তিনি আইন অনুষদের গ্যালারির পেছন দিয়ে দৌড়ানোর সময় ব্যথা পান।

এদিকে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মব তৈরির চেষ্টা দাবি করে সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমান বলেন, পরীক্ষার হলে থাকা অবস্থায় স্টাফ ও শিক্ষকরা আমাকে জানায় পরিস্থিতি ভালো নয়। এরপর আমি হল থেকে বেরিয়ে আসি। তখন চাকসু নেতারা চিৎকার-চেঁচামেচি করলে আমি ভয়ে দৌড় দেই এবং আহত হই। 


তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আমি একদিনের জন্যও বের হইনি। কোনো দায়িত্বেও ছিলাম না। মৌন মিছিলেও অংশ নেইনি। আমি শিক্ষার্থীদের বহিষ্কারের বোর্ডের সদস্যও ছিলাম না। সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে আমি কাউকে মামলা দেইনি।

চবি প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, আমি যতটুকু তথ্য সংগ্রহ করেছি তার বিরুদ্ধে কোনো মব হয়নি। তিনি পতিত সরকারের একজন সৈনিক হলেও তার ভেতরে আতঙ্ক তৈরি হয়েছিল যে, তাকে মবে ফেলা হতে পারে। সে কারণেই তিনি পালানোর চেষ্টা করেন।

তিনি আরও বলেন, আগে থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরাপত্তা শঙ্কার বিষয়টি জানালে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া যেত, যাতে কোনো শিক্ষকের মানহানি না হয়।

এফআর


  বিষয়:   জুলাই হত্যাকাণ্ড  পক্ষ নেওয়া  চবির অধ্যাপক  আটক 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: