প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে, জানাল অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

প্রাথমিক শিক্ষা অধিদফতরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব বলেছেন, আমাদের লক্ষ্য ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করা। যেহেতু বুয়েট বিষয়গুলো

2026-01-10T19:00:15+00:00
2026-01-10T19:00:15+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে, জানাল অধিদফতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৭:০০ পিএম 
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা। সংগৃহীত ছবি
প্রাথমিক শিক্ষা অধিদফতরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব বলেছেন, আমাদের লক্ষ্য ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করা। যেহেতু বুয়েট বিষয়গুলো দেখে এবং তাদের আজ ভর্তি পরীক্ষা চলছে। সেজন্য কিছুটা সময় লাগতে পারে। 

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। 

Advertisement
এস এম মাহবুব বলেছেন, ‘আজ অধিদফতরে ফল প্রকাশ সংক্রান্ত একটি মিটিং অনুষ্ঠিত হচ্ছে। আমরা সাধারণত পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যে প্রকাশ করি। আজ বেলা ৩টা থেকে উত্তরপত্র গ্রহণ করা হবে।’


তিনি আরও বলেন, ‘যেহেতু বুয়েট বিষয়গুলো দেখে এবং তাদের আজ ভর্তি পরীক্ষা চলছে। সেজন্য কিছুটা সময় লাগতে পারে। তারপরও আমাদের লক্ষ্য ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করা।’ 

এর আগে ২০২৪ সালে তিন ধাপে অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। সে ক্ষেত্রেও পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেই অভিজ্ঞতা বিবেচনায় এবারও নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   প্রাথমিক  শিক্ষক  নিয়োগ  পরীক্ষা  ফল প্রকাশ  অধিদফতর 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: