কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে চোর সন্দেহে এক অজ্ঞাত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে ওই ইউনিয়নের ফারাজি পাড়া গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় চুরি করতে আসেন বলে সন্দেহ করা হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে ধরে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সময়ের আলো/কেএইচও/এএ