জামায়াত কর্মীদের দাওয়াতি কাজে বাধা, বিএনপি-বিডিপির মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, ভোলা

সারাদেশ

ভোলার লালমোহনে বিএনপি ও জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। জামায়াতের নারী কর্মীদের দাওয়াতি

2026-01-10T19:50:02+00:00
2026-01-10T20:19:45+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
জামায়াত কর্মীদের দাওয়াতি কাজে বাধা, বিএনপি-বিডিপির মধ্যে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক, ভোলা
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম  আপডেট: ১০.০১.২০২৬ ৮:১৯ পিএম  (ভিজিট : ১৪৯)
প্রতীকী ছবি
ভোলার লালমোহনে বিএনপি ও জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। জামায়াতের নারী কর্মীদের দাওয়াতি কাজে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এ সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১০ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম।

এর আগে, এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিডিপির প্রার্থী নিজামুল হক নাঈম।  

এসময় তিনি বলেন, শুক্রবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে জামায়াতের নারী কর্মীরা গণভোট ও সাংগঠনিক কাজে গেলে তাদের গালাগালি ও হেনস্তা করে রুবেল নামে যুবক। এতে এক নারীকর্মী মুঠোফোনে তার স্বামী মো. জসিম উদ্দিনকে কল দিলে তাকেও গালাগালি করে রুবেল। পরে এ ঘটনায় রুবেল রায়চাঁদ বাজারে জসিম উদ্দিনের দোকানে এসে তার উপর হামলা চালায়। এসব ঘটনা আমি প্রশাসনকে অবগত করি।

বিডিপির প্রার্থী নিজামুল হক নাঈম আরও জানান, এরমধ্যে এ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা বাজারে সংঘবদ্ধ হতে থাকে। একপর্যায়ে সেখানে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল ও ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ হাওলাদার উপস্থিত হন। তারাও সেখানে আক্রমণাত্মক হয়ে ওঠে। ঘটনা শুনে আমি, আমাদের (বিডিপি) নেতাকর্মীদের সেখান থেকে চলে আসতে বলি। তবে হঠাৎ পিছন থেকে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এসময় আমাদের ১২ নেতাকর্মীকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। আমি এ ঘটনার বিচার চাই।


তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামে তারা জামায়াতের সহায়তায় মহিলা লীগের নেত্রীদের দিয়ে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় লালমোহন থেকে আওয়ামী ও জামায়াতের ক্যাডার নিয়ে আমাদের যুবদলের সভাপতি জসিম ও তার ভাই আলমগীর, রুহুল আমিন, নুরনবীসহ ১২-১৩ জনকে অতর্কিত আক্রমণ করে। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ও ঢাকায় প্রেরণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, তারা লালমোহনের পরিস্থিতিকে অবনতি করতে চাচ্ছে, যাতে নির্বাচন বানচাল হয়। এ ঘটনার জন্য দায়ী আওয়ামী লীগ, যুবলীগ ও জামায়াতের ক্যাডারদের উপযুক্ত শাস্তি দাবি করছি।

ওসি মো. অলিউল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে জামায়াতের মহিলা কর্মীদের দাওয়াতি কাজের ব্যাঘাত নিয়ে উত্তেজনা তৈরি হয়। বিষয়টি জানার পর, ঘটনাস্থলে এসে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ঘটনাটি মীমাংসা করে দেওয়া হয়। কিন্তু সন্ধ্যার পর জামায়াতের নেতাকর্মীরা রায়চাঁদ বাজারে মোটরসাইকেল মহড়া দেয়। এরপরই বিএনপির নেতাকর্মীরাও একত্রিত হয়। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। 

এফআর


  বিষয়:   ভোলা  জামায়াত  কর্মীদের দাওয়াতি কাজে বাধা  বিএনপি-বিডিপির সংঘর্ষ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: