ভোটের দিনের আইনশৃঙ্খলা নিয়ে দুশ্চিন্তা নেই : আদিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সিলেটের কেন্দ্রীয়

2026-01-10T19:54:10+00:00
2026-01-10T20:07:22+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভোটের দিনের আইনশৃঙ্খলা নিয়ে দুশ্চিন্তা নেই : আদিলুর রহমান
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৭:৫৪ পিএম  আপডেট: ১০.০১.২০২৬ ৮:০৭ পিএম
স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আদিলুর রহমান খান বলেন, ‘আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গণভোট। বাংলাদেশের আগামীর শতবছরের দিক নির্দেশনা হবে এই গণভোটের মাধ্যমে। এ জন্য ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে হ্যাঁ ভোট আসাটা জরুরি।’ 


তিনি আরও বলেন, ‘উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা নিয়েছে।’ 

এর আগে তিনি সিলেটের বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/কেএইচও/এএ

  বিষয়:   ভোট  আইনশৃঙ্খলা  আদিলুর রহমান খান  উপদেষ্টা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: