বিক্ষুব্ধ জনতার উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করল ইরানের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশে দেশটির নিয়মিত সেনাবাহিনী ও সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘রেড লাইন’ ঘোষণা করেছে।

2026-01-10T20:30:02+00:00
2026-01-10T20:30:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিক্ষুব্ধ জনতার উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করল ইরানের সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ পিএম 
বিক্ষুব্ধ জনতার উদ্দেশে ইরানের ‘রেড লাইন’ ঘোষণা । সংগৃহীত ছবি
ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশে দেশটির নিয়মিত সেনাবাহিনী ও সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘রেড লাইন’ ঘোষণা করেছে। আইআরজিসি ও সেনাবাহিনী পৃথক বিবৃতিতে এই ‘রেড লাইন’ ঘোষণা করেছে।

শনিবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে ফরাসি সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক এক বিবৃতিতে ইরানের নিয়মিত সেনাবাহিনী জানিয়েছে, ‘ইরানের জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো এবং সরকারি সম্পত্তি রক্ষায় সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।’


শনিবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতেতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, গত দুই রাত ধরে সন্ত্রাসীরা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিগুলো দখলের চেষ্টা করছে। বেশ কয়েকজন নাগরিক ও নিরাপত্তা কর্মকর্তা-কর্মীকে হত্যা করেছে এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব, রাষ্ট্র ও রাষ্ট্রীয় সম্পত্তির নিরাপত্তার স্বার্থে আইআরজিসি ‘রেড লাইন’ ঘোষণা করছে। রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতির চেষ্টা করলেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বিক্ষুব্ধ জনতা  রেড লাইন  ঘোষণা  ইরান  সেনাবাহিনী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: