পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারতীয় ১১ গুপ্তচর নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। খবর ডনের।
ডন জানায়, খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান ও কুররম জেলায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে তারা নিহত হন।
আইএসপিআর জানিয়েছে, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সামরিক বাহিনীর হামলায় ফিতনা-উল-খারাজ নামের একটি ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ছয় গুপ্তচর নিহত হয়।
অভিযানের সময় সন্ত্রাসীদের আস্তানাগুলো সফলভাবে ধংস করা হয়। একই সময়ে কুররম জেলাতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে আরও পাঁচ সন্ত্রাসীকে হত্যা করা হয়।
নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। যা একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা থাকার প্রমাণ বহন করে। এসব অভিযানের ফলে এলাকায় ভবিষ্যৎ নাশকতার পরিকল্পনাও ব্যাহত হয়েছে বলে মনে করে দেশটির সেনাবাহিনী।
সময়ের আলো/জেডআই