যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মিসিসিপির ক্লে কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এবং আইন প্রয়োগকারী সংস্থার মতে, সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে

2026-01-10T23:11:59+00:00
2026-01-10T23:11:59+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১১:১১ পিএম   (ভিজিট : ১৪১)
বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিসিসিপির ক্লে কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এবং আইন প্রয়োগকারী সংস্থার মতে, সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত তার বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শনিবার (১০ জানুয়ারি) বার্তা সংস্থা রয়র্টাসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করা এক বার্তায় জানিয়েছে, ‘সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। আপনারা এখন নিরাপদ।’ 


স্কট আরও জানিয়েছে, ‘আমি অনুরোধ করছি, আমাদের ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য প্রার্থনায় তাদের স্মরণ রাখুন।’ 

তার পোস্টে নিহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি, তবে ডব্লিউটিভিএ জানায়, ছয়জন নিহত হয়েছে। মিসিসিপির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ক্লে কাউন্টির জনসংখ্যা প্রায় ২০ হাজার।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   যুক্তরাষ্ট্র  মিসিসিপি  বন্দুকধারী  গুলি  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: