ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনা সদর উপজেলায় রেললাইনের ওপর দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার

2026-01-11T00:02:53+00:00
2026-01-11T00:03:21+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১২:০২ এএম  আপডেট: ১১.০১.২০২৬ ১২:০৩ এএম
প্রতীকী ছবি
নেত্রকোনা সদর উপজেলায় রেললাইনের ওপর দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। 

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার মোহনগঞ্জ–ময়মনসিংহ রেলপথের চল্লিশা বাজার সংলগ্ন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের বাসিন্দা আকাশ রায় (২৪) এবং শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মালিজাকান্দা গ্রামের রাসেল মিয়া (২৫)। তারা চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে একটি চালকলের শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে আকাশ, রাসেলসহ সাত–আটজন যুবক চল্লিশা রেললাইনে ঘুরতে যান। তখন রেললাইনের ওপর দাঁড়িয়ে তারা ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কমিউটার ট্রেনটির সঙ্গে ধাক্কা গেলে ছিটকে পড়ে আকাশ ও রাসেল।


স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই আকাশ ও রাসেলের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

এফআর


  বিষয়:   ছবি তুলতে গিয়ে  ট্রেনের ধাক্কায়  প্রাণ গেল  যুবক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: