ভারতে আবারও মুসলিম শ্রমিক হত্যা, মিডিয়া বলছে অন্য কারণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মুম্বাইতে নির্মাণাধীন এক ভবন থেকে রিন্টু শেখ (৩০) নামের এক মুসলিম যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ভবনটিতে রাজমিস্ত্রির

2026-01-11T00:12:12+00:00
2026-01-11T00:13:17+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভারতে আবারও মুসলিম শ্রমিক হত্যা, মিডিয়া বলছে অন্য কারণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১২:১২ এএম  আপডেট: ১১.০১.২০২৬ ১২:১৩ এএম
রিন্টু শেখ । ছবি : সংগৃহীত
ভারতের মুম্বাইতে নির্মাণাধীন এক ভবন থেকে রিন্টু শেখ (৩০) নামের এক মুসলিম যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ভবনটিতে রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে। তার পরিবারের করা অভিযোগে বলা হয়েছে, বাংলায় কথা বলার কারণে রিন্টুর সঙ্গে কর্মরত অন্য রাজ্যের কয়েকজন শ্রমিক তাকে পিটিয়ে হত্যা করেছে। 

শনিবার (১০ জানুয়ারি) ভারতীয় এক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রিন্টু শেখের বাড়ি মুর্শিদাবাদের রানিতলা থানার আমডহরা গ্রামের হাজিগঞ্জে। 


মৃতের পরিবার ঘটনাটি রানিতলা থানার পুলিশকে জানিয়েছে। তবে রানিতলা থানায় লিখিত কোনো অভিযোগ এখনও দায়ের করা হয়নি বলে জানা গেছে। তবে রিন্টুর পরিবার সূত্রে জানা গেছে, এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মহারাষ্ট্র পুলিশ একজনকে গ্রেফতার করেছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, হাজিগঞ্জ গ্রামের বাসিন্দা রিন্টু শেখ গত বেশ কয়েক বছর ধরে মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে রাজমিস্ত্রির কাজ করেন। 


রিন্টুর দাদা জুম্মাত আলি বলেন, ‘কয়েক বছর ধরে রিন্টু মহারাষ্ট্রে বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে রাজমিস্ত্রির কাজ করতেন। গত সাত মাস আগে নভি মুম্বাইতে একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রি হিসেবে কাজ করার জন্য গিয়েছিল। ভবনটিতে রিন্টুর সঙ্গে আরও কয়েকজন শ্রমিক রাতে ঘুমাত।’ 

তিনি বলেন, ‘বাংলা ভাষায় কথা বলার জন্য সেখানে কর্মরত কয়েকজন শ্রমিকের সঙ্গে রিন্টুর ঝামেলা হয় বলে আমরা জানতে পেরেছি। যাদের সঙ্গে রিন্টুর ঝামেলা হয়েছিল তারা মূলত উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। এরপর রাতের বেলায় তারাই রিন্টুকে নির্মাণস্থলের বিভিন্ন কাজে ব্যবহৃত যন্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করেছে।’

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   ভারত  মুসলিম  শ্রমিক  হত্যা  মিডিয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: