আজ থেকে নতুন দামে সোনা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

কয়েক দফা দাম বাড়ার পর কমেছিল। দুই দিসনর মাথায় দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের

2026-01-11T11:20:24+00:00
2026-01-11T12:04:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অর্থনীতি
আজ থেকে নতুন দামে সোনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:২০ এএম  আপডেট: ১১.০১.২০২৬ ১২:০৪ পিএম
সংগৃহীত ছবি
কয়েক দফা দাম বাড়ার পর কমেছিল। দুই দিসনর মাথায় দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনা এখন থেকে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায় বিক্রি হবে। এই হিসাবে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বেড়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (১১ জানুয়ারি) থেকে নতুন এই দর কার্যকর হবে বলে। 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে। 

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা, স্থানীয় বাজারে স্বর্ণের দরবৃদ্ধি এবং চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে গত কয়েক মাস ধরে দেশের স্বর্ণের বাজার অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। গত ডিসেম্বরেই ১২ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। 


বাংলাদেশে গত কয়েক বছরে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ২০১৮ সালের জানুয়ারিতে প্রতি ভরি স্বর্ণের দাম প্রথমবার ৫০ হাজার টাকা ছাড়িয়েছিল। পাঁচ বছরের মাথায় ২০২৩ সালের জুলাইয়ে তা ১ লাখ টাকা অতিক্রম করে। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্বর্ণের ভরি দেড় লাখ টাকায় পৌঁছায় এবং একই বছর তা ২ লাখ টাকার মাইলফলকও পেরিয়ে যায়। 

সোনার নতুন দাম- ২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। ২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা। ১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা। সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা। 

এদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৩০৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৪ হাজার ৫৪৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বেড়েছে  সোনার  নতুন দাম 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: