মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফে শিশু নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে হুজাইফা সুলতানা আফনান (৮) নামে এক শিশু নিহত হয়েছে।রোববার (১০ জানুয়ারি) ভোরে

2026-01-11T11:59:18+00:00
2026-01-11T16:11:57+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফে শিশু নিহত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:৫৯ এএম  আপডেট: ১১.০১.২০২৬ ৪:১১ পিএম
মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফে শিশু নিহত। ছবি : সংগৃহীত
মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে হুজাইফা সুলতানা আফনান (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) ভোরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছীব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এঘটনায় কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে হোয়াইক্যং সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে তোতারদ্বীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছিল। এরই মধ্যে গত বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। রোববার সকালে গুলিবিদ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়।


হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ বলেন, মিয়ানমারের ওপারে চলমান সংঘাতের ফলে গুলিতে এপারে এক শিশু নিহত হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। 

সময়ের আলো/জেডআই/এফআর
  বিষয়:   মিয়ানমার  গুলি  কক্সবাজার  টেকনাফ  বাংলাদেশ-মিয়ানমার  সীমান্ত  হোয়াইক্যং 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: