ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

থামছেই না প্রাকৃতিক দুযোর্গ। কয়েক দিন বিরতির পর আবার শুরু হয়েছে ভূমিকম্প। এবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনের দাভাও

2026-01-11T13:19:32+00:00
2026-01-11T13:35:59+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১:১৯ পিএম  আপডেট: ১১.০১.২০২৬ ১:৩৫ পিএম
সংগৃহীত ছবি
থামছেই না প্রাকৃতিক দুযোর্গ। কয়েক দিন বিরতির পর আবার শুরু হয়েছে ভূমিকম্প। এবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনের দাভাও অক্সিডেন্টালের উপকূলে। 

গতকাল শনিবার রাতে আঘাত হানা এ কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৬.৮। দক্ষিণ ফিলিপাইনের একাধিক প্রদেশে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। ফিলিপাইনের ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিবোলক্স) এই তথ্য নিশ্চিত করেছে। 

দেশটির ভূকম্পনবিদদের তথ্যমতে, স্থানীয় সময় রাত ১০টা ৫৮ মিনিটে এই ভূমিকম্পন অনুভূত হয়। 



প্রতিবেদন অনুযায়ী, এর কেন্দ্রস্থল ছিল সারাঙ্গানির বালুট দ্বীপ থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। তবে এই ভূমিকম্পের প্রভাবে কোনও সুনামির আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। 

এর কেন্দ্রস্থল মূল ভূখণ্ড থেকে দূরে হওয়ায় অবকাঠামোর ওপর প্রভাব কম পড়েছে। এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির তথ্য নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   ফিলিপাইন  শক্তিশালী  ভূমিকম্পের আঘাত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: