বিতর্ক যেনো পিছু ছাড়ছেই না জনপ্রিয় সংগীতশিল্পী ও টিভি অভিনেতা তাহসান খানের। কখনো মিথিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে, আবার কখনো গান ছেড়ে দেওয়ার কারণে। এরপর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ের জন্য। এরপর আবারও আলোচনা-সমালোচনায় তাহসান। এবার রোজার সঙ্গে বিচ্ছেদের কারণে। টিকল না এ ঘরও। দ্বিতীয় সংসারও ভেঙে গেছে এই গায়কের। বিয়ের এক বছর পেরোনোর আগে থেকেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাহসান। তিনি গত বছর ৪ জানুয়ারি বিয়ে করেন রোজা আহমেদকে। শুরুর দিকে ফুরফুরে মেজাজে দেখা গেলেও সম্পর্কটা বেশিদিন স্থায়ী হয়নি। কবে থেকে দূরত্ব আর ঠিক কী কারণে এ বিচ্ছেদ? কিছুটা পরিস্কার তাহসান।
এ বিষয়ে তাহসান জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর তিনি ফেসবুক এবং নতুন গান থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে নেন।
এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি।’
প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। বিয়ের পর সব ঠিকঠাক মনে হলেও কয়েক মাসের মাথায় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাহসান জানান, তারা আসলে গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই আলাদা থাকছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদের ঘোষণা আসছে।
তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’
উল্লেখ্য, রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে, ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি টানেন ২০১৭ সালে। মাঝে কিছুদিন একা থাকলেও এরপর জীবনসঙ্গী হিসেবে বেছে নেন রোজাকে।
সময়ের আলো/এনএ