বিয়ের ইঙ্গিত দিলেন নুসরাত ফারিয়া!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দীর্ঘ সাত বছর প্রেমের পর ২০২০ সালের মার্চে রনি রিয়াদ রশীদের সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০২২ সালে অভিনেত্রী

2026-10-23T05:44:02+00:00
2026-10-23T05:44:02+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
বিয়ের ইঙ্গিত দিলেন নুসরাত ফারিয়া!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৫:৪৪ এএম 
অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত
দীর্ঘ সাত বছর প্রেমের পর ২০২০ সালের মার্চে রনি রিয়াদ রশীদের সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০২২ সালে অভিনেত্রী জানান, তাদের বিয়ে হচ্ছে না। এরপরও কয়েক বছর কেটে গেলেও আর নতুন জীবন শুরু করেননি ফারিয়া। তবে এবার বিয়ে করার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।  

সম্প্রতি একটি গণমাধ্যমে ফারিয়া বলেন, নির্দিষ্ট বয়স বলতে আসলে কী বোঝায়? বয়সের চেয়ে ম্যাচিউরিটি বেশি গুরুত্বপূর্ণ, সেটা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই। একা থাকা সহজ, কিন্তু সংসার করতে হলে বিশেষ বুদ্ধিমত্তা, ধৈর্য ও বোঝাপড়া প্রয়োজন। জীবনসঙ্গী নির্বাচনের আগে মানুষটিকে ভালোভাবে চেনা, বোঝা এবং নিজের অহংবোধ নিয়ন্ত্রণও জরুরি। বিয়ের সিদ্ধান্তও তখনই নেব, যখন মনে হবে জীবনের এই পর্যায়ে কিছুটা থিতু হতে চাই। আর বিয়ের পর আবার নতুন কোনো লক্ষ্যে ছুটতে ইচ্ছা করলে জীবনসঙ্গীকে সঙ্গে নিয়ে ছুটব। আশা করছি, এই মানসিক প্রস্তুতি খুব শিগগিরই চলে আসবে, তখন বিয়ে করব।  


বর বাছাইয়ের ক্ষেত্রে যে বিষয়টিকে বেশি গুরুত্ব দেবেন নুসরাত ফারিয়া, তা-ও জানিয়েছেন। এই অভিনেত্রী বলেন, আমার কাছে বন্ধুত্ব সবচেয়ে জরুরি। দুজন মানুষের একে অপরকে ভালো লাগতে হবে, একসঙ্গে সময় কাটিয়ে আনন্দ পেতে হবে। জীবনে অনেক কিছু বদলে যাবে, সন্তান বড় হয়ে নিজের পথে চলে যাবে; দিন শেষে দুজন মানুষই একসঙ্গে থাকবে। তাই সারা জীবন যার সঙ্গে থাকতে ভালো লাগে, এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া জরুরি। ভালোবাসার পাশাপাশি একে অপরের প্রতি ভালো লাগা ও বন্ধুত্বও থাকতে হবে।  

বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। মেহেদী হাসান নির্মিত ‘লাপাত্তা’ ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন। তবে একটি গান তৈরির পরিকল্পনা করছেন নির্মাতা, এটি শেষ হলে সিনেমাটির ক্যামেরা বন্ধ হবে। আবদুল আজিজের গল্প নিয়ে ‘লজ্জা’ সিনেমা যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। এতে অভিনয় করছেন নুসরাত। এরই মধ্যে ৬০ শতাংশ কাজ শেষ করেছেন। তা ছাড়া একাধিক ওয়েব ফিল্ম ও সিনেমার কাজ হাতে নিয়েছেন এই অভিনেত্রী। 


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   বিয়ে  ইঙ্গিত  নুসরাত ফারিয়া 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: