মুক্তিযুদ্ধের কালজয়ী সিনেমা ‘ওরা ১১ জন’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

১৯৭১ সালে ৯ মাস যুদ্ধ করার পর ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বহু সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি স্বাধীন বাংলাদেশ

2026-10-22T05:45:59+00:00
2026-10-22T05:45:59+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
মুক্তিযুদ্ধের কালজয়ী সিনেমা ‘ওরা ১১ জন’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫:৪৫ এএম 
বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ওপর নির্মিত প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। ছবি : সংগৃহীত
১৯৭১ সালে ৯ মাস যুদ্ধ করার পর ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বহু সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি স্বাধীন বাংলাদেশ ও স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছে। আমাদের স্বাধীনতা-সংগ্রামে অনেক অশ্রু ও রক্তের ইতিহাস রয়েছে। মহান সেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস নিয়ে এ যাবত বহু চলচ্চিত্র নির্মিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ওপর নির্মিত প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’।

চিত্রনায়ক ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজের (সোহেল রানা) প্রযোজনায় চাষী নজরুল ইসলাম নির্মাণ করেছিলেন সিনেমাটি। এটিকে এখনও মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত অন্যতম সেরা ছবি হিসেবে চিহ্নিত করা হয়। ১৯৭২ সালের ১১ আগস্ট এটি মুক্তি পায়।

এই সিনেমায় চাষী নজরুল তুলে ধরেছিলেন যুদ্ধে পাকিস্তানিদের নৃশংসতার ইতিহাস। তুলে এনেছিলেন গেরিলা যোদ্ধাদের বীরত্ব গাঁথা। একই সঙ্গে বীরাঙ্গনাদের আত্মত্যাগের গল্প। একই সঙ্গে তিনি দেখিয়েছেন এ দেশীয় দালালদের পাকিস্তানিদের চামচামি ও তাদের পরিণতি।


জীবদ্দশায় চাষী নজরুল ইসলাম বেশ কয়েকটি সাক্ষাৎকারে সিনেমা নির্মাণের পেছনের গল্প বলেছিলেন। সে সময় চাষী নজরুল বলেছিলেন, ‘তখন মুক্তিযুদ্ধ চলছে। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে চলি। ওই সময়ে প্রতিজ্ঞা করেছিলাম, যদি বেঁচে থাকতে পারি— তা হলে অবশ্যই একদিন এই যুদ্ধ নিয়ে সিনেমা বানাব।’ দেশ স্বাধীনের পর তিনি প্রতিজ্ঞা রাখেন। প্রযোজক হিসেবে পাশে পান বন্ধু মাসুদ পারভেজ ওরফে সোহেল রানাকে।

সিনেমার নামকরণ নিয়ে চাষী নজরুল ইসলাম নানা সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন, একাত্তরে ১১টি সেক্টরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন বাঙালিরা। বিষয়টি মাথায় রেখেই সিনেমার নাম রাখা হয়েছে ‘ওরা ১১ জন’।

নিজের এই সিনেমাকে নিয়ে মূল্যায়ন করতে গিয়ে এক সাক্ষাৎকারে এর প্রযোজক মাসুদ পারভেজ বলেছিলেন, ‘ওরা ১১ জন স্বাধীনতাযুদ্ধ নিয়ে শুধু ভালো সিনেমা নয়, কিন্তু এটি ওয়ান অব দ্য বেস্ট ডকুমেন্টারি ইন দ্য ওয়ার্ল্ড। মুক্তিযোদ্ধারাই অভিনয় করেছেন, যুদ্ধের আসল গোলাবারুদও ব্যবহার করেছিলেন। ডকুমেন্টারি হিসেবে এটির তুলনা চলে না।’

ওরা ১১ জন সিনেমায় পেশাদার অভিনয়শিল্পীদের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণাঙ্গনের যোদ্ধারা। এটা বিরল এক ঘটনা। ১১ যুবকের চরিত্রে অভিনয় করেছেন— মুক্তিযোদ্ধা খসরু, মুরাদ, বেবী, মনজু, সিদ্দিক জামাল নান্টু, আবু, আলতাফ, কাজী ফিরোজ রশীদ, অলিন, আতা ও হেলাল। পেশাদার অভিনেতাদের মধ্যে আছেন রাজ্জাক, শাবানা, নূতন, সৈয়দ হাসান ইমাম, রওশন জামিল, খলিল, মেহফুজ, রাজসহ আরও অনেকে। তারকা শিল্পীরা কেউই পারিশ্রমিক নেননি। এই সিনেমার বেশিরভাগ শুটিং হয় জয়দেবপুর ক্যান্টনমেন্টে। 


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   মুক্তিযুদ্ধ  কালজয়ী  সিনেমা  ওরা ১১ জন 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: