মাইলফলকের পথে ‘জেলার ২’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

অভাবনীয় সাফল্য পাচ্ছে তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’। মুক্তির মাত্র চার দিনেই সিনেমাটি ৪০০ কোটি রুপির মেগা

2026-10-20T22:35:54+00:00
2026-10-20T22:35:54+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
মাইলফলকের পথে ‘জেলার ২’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ পিএম 
তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’। ছবি : সংগৃহীত
অভাবনীয় সাফল্য পাচ্ছে তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’। মুক্তির মাত্র চার দিনেই সিনেমাটি ৪০০ কোটি রুপির মেগা ক্লাবে প্রবেশ করেছে। চার দিন শেষে এর বিশ্বব্যাপী আয় ৪২৪ কোটি রুপিরও বেশি। শুধু ভারত থেকেই আয় করেছে ২৩৪ কোটি রুপি। আর বিশ্বের অন্য দেশগুলো থেকে এসেছে ১৯০ কোটি রুপি। পঞ্চম দিনেই ৫০০ কোটি রুপির মাইলফলক ছোঁয়ার প্রত্যাশা তৈরি হয়েছে সিনেমাটি ঘিরে।


মুক্তির প্রথম দিন সিনেমাটি আয় করেছিল ১২৫ কোটি রুপি। এরপর বাকি তিন দিনে যথাক্রমে আয় করেছে ৮৫ কোটি, ১০৮ কোটি ও ১০০ কোটি রুপি। এর মধ্য দিয়ে তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের উইকেন্ড পেল ‘জেলার ২’। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সিনেমাটির ব্যবসা জমজমাট। তাই বক্স অফিসে সিনেমাটি আরও রেকর্ড গড়তে পারে, এমনই ধারণা বিশ্লেষকদের।

রজনীকান্ত ছাড়া সিনেমাটিতে আছেন বিদ্যা বালান, এস. জে. সুরিয়া, মিঠুন চক্রবর্তী, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘জেলার’।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   মাইলফলক  পথ  জেলার ২ 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: