বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বিদ্যমান আমদানি নীতি আদেশের (২০২১-২৪) থেকে বড় পরিবর্তন এনে ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন আমদানি নীতি আদেশের (আইপিও) খসড়া তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তিনি বলেন, এতে বাণিজ্য সহজীকরণ ও উদারীকরণে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে এক বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, ‘এ নীতি প্রণয়ন করতে আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকেই উপস্থাপন করা হবে। রমজান উপলক্ষ্যে পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় ১৯ জানুয়ারি সভা আহ্বান করা হয়েছে। পর্যালোচনা করার পর আমাদের সমস্ত পরিস্থিতি আরও ভালো বলতে পারব।’
তিনি বলেন, ‘আমরা আমদানি আইপিও অর্ডারের বড় পরিবর্তনগুলো করার চেষ্টা করছি, সেগুলো কেবিনেটের মাধ্যমে চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে। তবে আমদানি নীতি আদেশ আমরা উদারীকরণ প্রচেষ্টা করছি। সহজীকরণের চেষ্টা করছি।’
ভারত-বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা দুদেশের বাণিজ্যে এটির প্রভাব পড়বে কি না এ মন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমরা কিছু দেখছি না। কোনো প্রভাব পড়বে এরকম কোনো কিছু আমরা দেখছি না।’
সময়ের আলো/কেএইচও