লিচু বাগানে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় একটি লিচু বাগান থেকে জসিম উদ্দিন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১১ জানুয়ারি)

2026-01-11T19:27:17+00:00
2026-01-11T19:27:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
লিচু বাগানে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৭:২৭ পিএম 
লিচু বাগানে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ। ছবি : সময়ের আলো
ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় একটি লিচু বাগান থেকে জসিম উদ্দিন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১১ জানুয়ারি) কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল শনিবার উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রাজবাড়ি গুঞ্জনগর মাঠ এলাকা থেকে মরদেহ উদ্ধারটি উদ্ধার করা হয়।

মৃত জসিম উদ্দিন শৈলকূপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পেশায় দিনমজুর জসিম কালিগঞ্জ ভূষণ স্কুলের পাশে ঝন্টুর বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, শনিবার বিকালের দিকে গুঞ্জনগর মাঠ এলাকার মোস্তফা মোর্শেদের লিচু বাগানে প্রথমে ঝুলন্ত লাশটি দেখতে পান কোলাবাজার এলাকার বাসিন্দা কিনু দাস। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। বিষয়টি কালিগঞ্জ থানায় জানানো হলে পুলিশ লাশটি উদ্ধার করে।


ওসি মো. জেল্লাল হোসেন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। 

তিনি আরও জানান, মৃত ব্যক্তির পকেট থেকে একটি বাটন মোবাইল ফোন পাওয়া গেছে, সেটি থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। 

এফআর


  বিষয়:   ঝিনাইদহ  লিচু বাগান  যুবক  ঝুলন্ত মরদেহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: