হাটহাজারীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

হাটহাজারী প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে মাহবুব আলম (৩৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।রোববার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান

2026-01-11T19:25:11+00:00
2026-01-11T19:25:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা
হাটহাজারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৭:২৫ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের হাটহাজারীতে মাহবুব আলম (৩৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

রোববার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

মাহবুব আলম পৌরসভার আজিমপাড়া এলাকার মৃত আবদুল নবীর ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন। এবং ওই এলাকার আলাউল হল নামের একটি বিল্ডিংয়ের দেখভাল করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোরে তিন থেকে চারজন দুর্বৃত্ত ভুক্তভোগী মাহবুব আলমের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় মাহবুবের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। তারা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন। চমেক হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। 

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী মাইক্রোবাসচালক সমিতির নেতাকর্মীরা চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 


হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরআর


  বিষয়:   হাটহাজারী  ছুরিকাঘাত  হত্যা  পুলিশ  যুবক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: