প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:৩০ পিএম
হিলি স্থলবন্দর । ছবি : সংগৃহীতটানা আট দিনের ছুটি শেষে আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে। এসময় চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট, যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানান কর্তৃপক্ষ।
গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন মণ্ডল।
তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রাজেশ কুমার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে গত ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। সর্বশেষ, গত ১৫ অক্টোবর হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ওসি মো. জাকারিয়া হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
সময়ের আলো/এনএন