বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পদ্মায় নিখোঁজ শিশু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে নুর আমিন নামে (৮) শিশু নিখোঁজ হয়েছে।শুক্রবার

2026-10-23T21:14:31+00:00
2026-10-23T21:14:31+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পদ্মায় নিখোঁজ শিশু
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:১৪ পিএম 
শিশু নুর আমিন ও স্থানীয় বাসিন্দারা। ছবি : সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে নুর আমিন নামে (৮) শিশু নিখোঁজ হয়েছে। 

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ নূর আমিন দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের রেজাউল করিম ফকিরের ছেলে। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ৬/৭ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি এলাকার পাশে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীর পাড়ে গোসল করতে যায় শিশুটি। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতের তোড়ে সে পানিতে তলিয়ে যায়।

এ সময় তার সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু পানির তীব্র স্রোত ও গভীরতা বেশি থাকায় তারা শিশুটির কোনো সন্ধান পাননি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। পরবর্তীতে ডুবুরি দল যোগ দিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নদীর বিভিন্ন সম্ভাব্য পয়েন্টে তল্লাশি চালিছে উদ্ধারকারী ডুবুরি দল, তবে সন্ধ্যা হওয়ার কারণে ডুবুরি দল তাদের কার্যক্রম বন্ধ রেখেছেন জানান নৌপুলিশের ইনচার্জ।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নদীর পাড়ে শত শত উৎসুক জনতা ও নিখোঁজ শিশুর স্বজনেরা ভিড় জমান। আদরের সন্তানকে হারিয়ে পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পদ্মাপাড়ের বাতাস।

দৌলতদিয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, নূর আমিন নামের শিশুটি নদীতে গোসল করতে নেমে পদ্মায় ডুবে এখনও নিখোঁজ রয়েছে। সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং তল্লাশি চালাই। এখনও পর্যন্ত আমাদের তল্লাশি অব্যাহত আছে। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   পদ্মা  নিখোঁজ শিশু  গোয়ালন্দ  রাজবাড়ী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: