পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়েফয়সাল নামে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নে এ

2026-10-23T19:08:50+00:00
2026-10-23T19:08:50+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:০৮ পিএম 
প্রতীকী ছবি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল নামে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাজিপুর ইউনিয়নের বাদনোহালী গ্রামে রুহুল আমীনের বাড়িতে ডেকোরেশনের কাজ করছিল ফয়সাল। এক পর্যায়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে জ্ঞান হারান তিনি। তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দিনাজপুরে নেওয়ার পথে ফয়সালের মৃত্যু হয়।

নিহত ফয়সাল উপজেলার বোর্ডহাটের শাহ আলম ডেকোরেটরের দোকানে কাজ করতেন। তিনি উপজেলার নোহালী গ্রামের বাসিন্দা।

হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন মাস্টার জানান, বৃহস্পতিবার রাতে রুহুল আমিনের ছেলে মামুনের বিয়ে হয়। শুক্রবার বৌভাতের অনুষ্ঠান ছিল। সে অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক জানান, তিনি খবর পেয়েছেন এবং সেখানে পুলিশ পাঠিয়েছেন। 

সময়ের আলো/আতা
  বিষয়:   ঠাকুরগাঁও  পীরগঞ্জ  বিদ্যুৎ  ডেকোরেটর কর্মী  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: