প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:০৯ পিএম
সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ। ছবি : সময়ের আলোখাগড়াছড়িতে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকসহ স্থানীয় জনগণের অংশগ্রহণে খাগড়াছড়ি পৌরসভার শাপলা চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পৌর শাপলা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য যানবাহন সমিতির সভাপতি আইয়ূশ চাকমা। এ সময় বক্তব্য রাখেন, যানবাহন সংশ্লিষ্ট নেতা জসিম উদ্দিন, উজ্জ্বল ও মোহাম্মদ আসাদ মাসুমওওমর ফারুক কুসুম।
বক্তারা বলেন, সাজেকে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন খাতের মানুষজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যানবাহন চলাচল স্বাভাবিক করার দাবি জানান তারা।
একই সঙ্গে পাহাড়ে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান বক্তারা। তারা অবিলম্বে অবরোধ প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সময়ের আলো/আতা