প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পিএম
জাহিদুল ইসলাম পারভেজ। ছবি : সংগৃহীতচট্টগ্রামের বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাহিদুল ইসলাম পারভেজ (৩৫) নামে যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পারভেজ উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই ইউনিয়নের শ্রীপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের জাফর আহমেদের ছেলে।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাহিদুল ইসলাম পারভেজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই এজাহারনামীয় আরেকটি মামলা রয়েছে। শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সময়ের আলো/এনএন