মহাসড়কে লুট হওয়া ডালের ট্রাক উদ্ধার, গ্রেফতার ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অস্ত্র ঠেকিয়ে ১৫ টন ডাল ও খাদ্য বোঝাই ট্রাক লুট করেছে সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা। বুধবার

2026-10-23T15:56:45+00:00
2026-10-23T15:56:45+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
মহাসড়কে লুট হওয়া ডালের ট্রাক উদ্ধার, গ্রেফতার ১
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:৫৬ পিএম 
গ্রেফতার জামাল হোসেন । ছবি : সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অস্ত্র ঠেকিয়ে ১৫ টন ডাল ও খাদ্য বোঝাই ট্রাক লুট করেছে সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা। বুধবার (২১অক্টোবর) রাতে খাড়াজোড়া উড়ালসেতুর মাথায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে ওই চক্রের এক সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার জামাল হোসেন (৪৫) ভোলার লালমোহন উপজেলার চটটিকরা গ্রামের শাহজাহান দেওয়ানের ছেলে। সে আন্তঃডাকাত দলের সদস্য, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২১অক্টোবর) রাতে রাজশাহী থেকে একটি ট্রাক দেড়টন ডাইল ও ১৪ টন পশু খাদ্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া উড়াল সেতুর মাথায় পৌঁছালে পিছন দিক থেকে একটি সাদা মাইক্রোবাস ট্রাকটিকে গতিরোধ (ভেরিক্যাট) করে থামিয়ে দেয়। এসময় গাড়িতে থাকা চালক ও হেলপার কিছু বুঝে উঠার আগেই ৭/৯ জনের ডাকাত দলের সদস্য হেলপার ও চালকের মাথায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে হাত-পা বেধে পিটিয়ে আহত করে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা ওই চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই ট্রাকের মালিক বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে (পুলিশ) তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাত চক্রের এক সদস্যকে শুক্রবার ভোরে উপজেলার সফিপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করে। শুক্রবার বিকেলে আসামিকে ডাকাতি মামলায় গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তিনি আরও বলেন, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   মহাসড়ক  লুট  ডালের ট্রাক উদ্ধার  গ্রেফতার  কালিয়াকৈর  গাজীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: