পাথরঘাটায় পুলিশের অভিযানে আটক ২১, জব্দ ৯ মোটরসাইকেল

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

সারাদেশ

বরগুনার পাথরঘাটায় মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনার পর বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর)

2026-10-23T13:23:58+00:00
2026-10-23T13:23:58+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
পাথরঘাটায় পুলিশের অভিযানে আটক ২১, জব্দ ৯ মোটরসাইকেল
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১:২৩ পিএম 
সংগৃহীত ছবি
বরগুনার পাথরঘাটায় মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনার পর বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ২১ জনকে আটক করা হয়েছে। এ সময় কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করা হয়েছে ৯টি মোটরসাইকেল।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) পাথরঘাটা পৌরসভার নীলিমা পয়েন্টসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৮ বছরের কম বয়সী সাতজন, ২৫ বছর পর্যন্ত বয়সী ১২ জন এবং ২৫ বছরের বেশি বয়সী দুজন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পাথরঘাটায় মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে বিভিন্ন সময়ে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


এর আগে গত ১৬ অক্টোবর পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মণি পাথরঘাটা থেকে চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কঠোর নির্দেশনা দেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, চিফ হুইপ কিছুদিন আগে পাথরঘাটায় এসে এলাকাটিকে চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং মুক্ত করার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি পুলিশ সুপারও এসব অপরাধ নিয়ন্ত্রণে আগামী দুই মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

ওসি আরও বলেন, এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বরগুনা  পাথরঘাটা  পুলিশের অভিযান  আটক  জব্দ  মোটরসাইকেল  সময়ের আলেঅ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: