লালমাইয়ে অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাং নেতা গ্রেফতার

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার লালমাইয়ে ইছাপুরা এলাকা থে‌কে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও এক‌টি এয়ারগানসহ কিশোর গ্যাংয়ের নেতা আসিফকে আটক করেছে এসআরবি। বৃহস্পতিবার

2026-10-23T12:39:11+00:00
2026-10-23T12:39:11+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
লালমাইয়ে অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাং নেতা গ্রেফতার
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:৩৯ পিএম 
অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাং নেতা গ্রেফতার। ছবি : সময়ের আলো
কুমিল্লার লালমাইয়ে ইছাপুরা এলাকা থে‌কে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও এক‌টি এয়ারগানসহ কিশোর গ্যাংয়ের নেতা আসিফকে আটক করেছে এসআরবি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় লালমাই উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রের মহড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি যাচাই-বাছাই শুরু করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কিশোর গ্যাং লিডার আসিফ নিজ বাড়িতে দেশীয় অস্ত্র ও পাইপগান তৈরির সঙ্গে জড়িত।


এরপর ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ১৬টি ছোট-বড় রামদা, চাকু ও চাপাতি, দুটি এয়ারগান, এক বক্স কার্তুজ, একটি ড্রিল মেশিন, একটি কাটার মেশিন ও একটি সামুরাই উদ্ধার করা হয়। 

সময়ের আলো/জোই
  বিষয়:   লালমাই  অস্ত্র উদ্ধার  কিশোর গ্যাং  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: