মাগুরায় অতিরিক্ত মদ পানে দুই যুবকের মৃত্যু

শালিখা (মাগুরা) প্রতিনিধি

সারাদেশ

মাগুরায় শ্রীপুর উপজেলা মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবক আলমগীর লস্কর মকর দমখোলা গ্রামের আজম লস্করের ছেলে। অন্যদিকে একই

2026-10-23T14:58:57+00:00
2026-10-23T14:58:57+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাগুরায় অতিরিক্ত মদ পানে দুই যুবকের মৃত্যু
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:৫৮ পিএম 
মদপানে দুই যুবকের মৃত্যু। ছবি : সংগৃহীত
মাগুরায় শ্রীপুর উপজেলা মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবক আলমগীর লস্কর মকর দমখোলা গ্রামের আজম লস্করের ছেলে। অন্যদিকে একই ঘটনায় বিধান বিশ্বাস ২৮, শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে। 

শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে ওই যুবকের মৃত্যু হয়। 

মৃত ওই যুবকের স্বজনরা জানান, শ্রীপুর উপজেলা জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গা মন্দির থেকে বিজয় দশমীর রাতে ওই দুই যুবক অ্যালকোহল যুক্ত মদ পান করেন। এ সময় তারা দুজনেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। প্রথমে আলমগীর লস্কার কে অসুস্থ অবস্থায় তার বন্ধুরা তার বাড়িতে পৌঁছে দেয়। পরে বাড়িতে আলমগীর লস্কর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তখন পরিবারের লোকজন তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

একই ঘটনা বিধান বিশ্বাসকেও অসুস্থ অবস্থায় মাগুরা ২৫০ সংখ্যা সদর হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। বিধান বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিধান বিশ্বাস এর কাকিমা সুপ্রিয়া সাহা জানান, দুর্গা পূজায় বিজয় দশমীর রাত্রে বিধান বন্ধুদের সাথে মদ পান করেন। পরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাত সাড়ে তিনটায় হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক দেওয়া হয়েছিল। অন্যদিকে আলমগীর লস্কর কেউ ভোর সাড়ে পাঁচটায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের ডাক্তার।

মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার ডাক্তার ইমরান হোসেন বলেন, দুইজন ব্যক্তি মৃত্যু হয়েছে। তবে তাদের মৃত্যু কি কারণে হয়েছে এখনো ঠিক বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওসি ওলী মিয়া বলেন, অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মরদহ দুটি মাগুরা সদর হাসপাতালে অস্থায়ী মর্গে রাখা রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মাগুরা  অতিরিক্ত মদ পান  যুবকের মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: