মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মধুখালী

2026-10-23T16:28:22+00:00
2026-10-23T16:28:22+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:২৮ পিএম 
মধুখালী উপজেলার আরকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর তিনটার দিকে মধুখালী উপজেলার আরকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা থেকে ছেড়ে আসা কিংফিশার নামক যাত্রীবাহী বাস ফরিদপুরের মধুখালী উপজেলার আরকান্দি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিনজনের মৃত্যু হয়। এসময় অ্যাম্বুলেন্সের আরও চার যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ইতোমধ্যে তিনজন মারা গেছেন বলে খবর পেয়েছি।

সময়ের আলো/এনএন

  বিষয়:   মধুখালী  বাস-অ্যাম্বুলেন্স  মুখোমুখি সংঘর্ষ  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: