কুড়িগ্রামে সৃজনশীলতার বিকাশে কার্টুন আঁকার কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও কার্টুন আঁকার প্রতি আগ্রহ বাড়াতে কুড়িগ্রামে দিনব্যাপী কার্টুন ড্রয়িং কর্মশালার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘হিজিবিজি’। এতে

2026-10-23T17:59:03+00:00
2026-10-23T18:00:26+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে সৃজনশীলতার বিকাশে কার্টুন আঁকার কর্মশালা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ পিএম 
কর্মশালার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘হিজিবিজি’। ছবি : সময়ের আলো
শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও কার্টুন আঁকার প্রতি আগ্রহ বাড়াতে কুড়িগ্রামে দিনব্যাপী কার্টুন ড্রয়িং কর্মশালার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘হিজিবিজি’। এতে জেলার বিভিন্ন উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের বাছাই করা ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

শুক্রবার (২৩ অক্টোবর) কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক প্রথম আলোর কার্টুনিস্ট সৌহাত রাশেদিন শৌখিন।

কর্মশালায় সৌহাত রাশেদিন শৌখিন বলেন, ‘কার্টুন শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি নিজের চিন্তা, কল্পনা ও সমাজের নানা বিষয়কে সৃজনশীলভাবে প্রকাশ করার একটি শক্তিশালী মাধ্যম। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের কার্টুন আঁকার মৌলিক ধারণা ও কৌশল শেখানোর চেষ্টা করছি।’

হিজিবিজির সম্পাদক রাজ্য জ্যোতি বলেন, ‘আমরা চাই, কুড়িগ্রামের শিশু-কিশোররা পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে এগিয়ে আসুক। তাদের সুপ্ত প্রতিভা বিকাশ ও শিল্পচর্চার সুযোগ তৈরি করতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।’

হিজিবিজির কর্মশালা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব নাজমুস সাকিব শাহী জানান, এ ধরনের সৃজনশীল কর্মশালা হিজিবিজির ধারাবাহিক কর্মসূচির অংশ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   কুড়িগ্রাম  সৃজনশীলতা বিকাশ  কার্টুন আঁকার কর্মশালা  কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: